জাতীয়

গাজীপুরে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

প্রকাশ : ২৭ জুন ২০২৬ | |

গাজীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

শিশুটির নাম পুলক বর্মা (৯)। সে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা। শিশুটির হঠাৎ জ্বর হলে প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সালাম সরকার জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত অবস্থায় শিশু পুলক বর্মাকে ২৬ জুন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং আজ ভোরে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর শিশুটির শরীরে প্লাটিলেট দ্রুত কমে যায়। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিষয় : ডেঙ্গু
আপনার মতামত লিখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *