শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শিরোপা লড়াইয়ের আগে যা বললেন মার্টিনেজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ |

বিশ্বকাপের শিরোপা থেকে আর মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা। আগামী রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে লিওনেল মেসির দল। 

সেই মহারণের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর শুক্রবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন লাউতারো। 

পোস্টে অনুশীলনের একটি ছবির সঙ্গে তিনি জানান, আটলান্টায় দলের অনুশীলন শেষ হয়েছে। এখন তাদের গন্তব্য নিউইয়র্ক, যেখানে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

এই পোস্টে লাউতারো লিখেছেন, সেমিফাইনালে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, তার পর আটলান্টায় শেষ অনুশীলন করলাম। এখন আমরা নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছি এবং বিশ্বকাপের ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছি।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াই শেষে আর্জেন্টিনার ফুটবলাররা এখন পুরোপুরি মনোযোগ দিচ্ছেন ফাইনালে। লাউতারোর এই বার্তাতেও ফুটে উঠেছে সেই আত্মবিশ্বাস ও শিরোপা জয়ের প্রত্যয়।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউটের প্রতিটি বাধা পেরিয়ে তারা পৌঁছে গেছে টুর্নামেন্টের শেষ মঞ্চে। এখন তাদের সামনে শেষ পরীক্ষা—ইউরোপিয়ান শক্তি স্পেন।

আগামী রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

সব খবর

আর্কাইভ

« জুলাই ২০২৬ »
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
  
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১