বুধবার, ২৯ জুলাই ২০২৬

মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ |

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলা যুব আন্দোলন শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়িয়েছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করেছেন এমন ব্যক্তিদের শনাক্ত করতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

দিল্লি পুলিশ ইতোমধ্যে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমকে নোটিশ পাঠিয়েছে। আন্দোলন-সংক্রান্ত কিছু ভিডিও ও মন্তব্য সরিয়ে ফেলার পাশাপাশি নতুন কোনো আপত্তিকর পোস্ট শনাক্ত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ আন্দোলনকারীদের বিভিন্ন দাবি বাস্তবায়নের বিষয়ে সরকারের আশ্বাস পাওয়ার পর আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় সিজেপি। প্রায় এক মাস ধরে চলা এ আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয় গত ২৫ জুলাই।

সেদিন নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তৈরি হওয়া পারস্পরিক আস্থার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিজেপির দাবি, নিট (NEET) পরীক্ষায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকার নীতিগত সম্মতি দিয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো (এফআইআর) প্রত্যাহারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

গত মে মাসে নিট প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশের পরীক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে বৃহত্তর আন্দোলনে রূপ নেয়।

এর ধারাবাহিকতায় গত ২০ জুন অভিজিৎ দিপকের নেতৃত্বে সিজেপি দিল্লির যন্তর মন্তরে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে। পরে সমাজকর্মী সোনম ওয়াংচুক আন্দোলনে যোগ দিলে আন্দোলন আরও ব্যাপকতা লাভ করে।

সব খবর

আর্কাইভ

« জুলাই ২০২৬ »
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
  
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১