বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ‘রামায়ণ’ অভিনেতা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ |

বেশ কিছুদিন ধরে চলা বিচ্ছেদের গুঞ্জন অবশেষে সত্যি হলো। যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের প্রায় ১৫ বছরের সংসার জীবনের ইতি টানলেন মারাঠি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অভিনেতা আদিনাথ কোঠারে ও অভিনেত্রী ঊর্মিলা কানেটকর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এ তারকা দম্পতি।

বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের আশ্বস্ত করে তাঁরা বলেছেন, তাঁদের মেয়ে জিজা সবসময়ই তাঁদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তাঁরা যৌথভাবে সন্তানের অভিভাবকত্ব বজায় রাখবেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদিনাথ ও ঊর্মিলা বিবৃতিতে বলেছেন, ‘আমাদের বন্ধু, গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি―অনেক চিন্তা, ভাবনা ও বিবেচনার পর আমি আদিনাথ ও ঊর্মিলা সঙ্গী হিসেবে পারস্পরিক ও সৌহার্দ্যপূর্ণভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দম্পতি হিসেবে আমাদের পথচলা এখানেই শেষ।’

একমাত্র সন্তানের ব্যাপারে তাঁদের ভাষ্য, ‘আমাদের সন্তান জিজার প্রতি আমাদের দায়বদ্ধতা অপরিবর্তিত থাকবে। সে আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। ভালোবাসা, নিরাপত্তা ও সমর্থনের মধ্যে যেন বড় হতে পারে, সেটি নিশ্চিত করতে আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যৌথভাবে ওর অভিভাবকত্ব পালন করে যাব।’

২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ সিনেমার সেটে আদিনাথ ও ঊর্মিলার সম্পর্কের সূচনা হয়। ছবিটি পরিচালনা করেছিলেন আদিনাথসের বাবা মহেশ কোঠারে। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল ঊর্মিলার। দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পাঠ চুকিয়ে ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০১৮ সালে তাঁদের ঘর আলো করে জন্মগ্রহণ করে কন্যা জিজা কোঠারে।

সব খবর

আর্কাইভ

« জুলাই ২০২৬ »
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
  
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১