বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ |

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

বুধবার (১৫ জুলাই) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করে দলের সহযোগী সদস্য ফরম পূরণ করেন তিনি। এ সময় সদ্যবিদায়ী অন্য শিবির নেতারাও ফরম পূরণ করার জন্য সংগ্রহ করেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন একই সময়ে সহযোগী সদস্য ফরম পূরণ করা ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হাছান আহমেদ।

এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি ইসলামি ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন বলে জানান। সর্বশেষ তিনি সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।  

জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম চূড়ান্ত করা হয়। তবে বৈঠকে অংশ নেওয়া একাধিক জামায়াত নেতা জানিয়েছেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। এখন পর্যন্ত কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

সব খবর

আর্কাইভ

« জুলাই ২০২৬ »
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
  
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১