দেশজুড়ে

চুনারুঘাট থানার নবাগত ‘ওসি’ সাইফুল ইসলাম

প্রকাশ : ২ আগস্ট ২০২৬ | |

মিজানুর রহমান উজ্জ্বল, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে

হবিগঞ্জের চুনারুঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম। রোববার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে চুনারুঘাট থানার দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি জেলার বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

নতুন কর্মস্থল চুনারুঘাট থানায় যোগদানের পর তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি জনগণের জন্য উন্মুক্ত ও সেবামূলক পুলিশিং নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *